পেনড্রাইভ বুটেবল করুন এবার মুহূর্তের মধ্যে, আর আপনার পিসিতে উইন্ডোজ দিন রকেট গতিতে। (উইন্ডোজের সকল ভার্সনের জন্য প্রযোজ্য)

কেমন আছেন সবাই। আশা করি ভিন্ন ভিন্ন প্রযুক্তির মধ্যে থাকতে থাকতে দারুন কিচু টেক অনুভতি নিয়ে আছেন। আমি বরাবরের মতোই আছি, আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সবার প্রয়োজনীয় এক টপিকস নিয়ে। হয়তো ম্যাক্সিমাম জানেন, তবে অনেকে যে জানেন না তাও ঠিক। একদিন এক বিকালে এক বন্ধু কম্পিউটার সাইন্সের সাথে কথা হচ্ছিলো।
কথা প্রসঙ্গে জানালো সে পেন্ড্রাইভ বুট করে কিভাবে উইন্ডোজ দিতে হয় সে জানে না। আমি তো অবাক!! বলে কি? কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট যদি এই কথা বলে বাকিদের তো উইন্ডোজের নামই শোনার কথা না। যাইহোক ওকে কথা দিছিলাম, আমি টেকটিউনসে একটি টিউটোরিয়াল দিবো, এই পেন্ড্রাইভ বুট করা নিয়ে স্ক্রিনশট সহ।
আমি জানি আপনারা এই বিষয়ে এক্সপার্ট। তারপরও কিছু টিউডার আছেন যারা এই নিয়ে জানতে আগ্রহী। এজন্য সবার কথা বিবেচনা করেই আজকের টিউটোরিয়াল মুলক টিউন নিয়ে বসা।
তাছাড়া দেখবেন অনেকে বাজার থেকে উইন্ডোজের সিডি কিনতে কিনতে ফকির হওয়ার অবস্থা। আমিও এক সময় করতাম। কারন উইন্ডোজের সিডি আমি ৩/৪ মাস পরে কখনও কাজ করতে দেখে নি। তাদেরও অনেক বেশি ঝামেলা মুক্ত করবে আজকের এই টিউন। যখনি আপনার পিসিতে উইন্ডোজ দেওয়া দরকার তখনি বুটেবল করে নিবেন আপনার পেনড্রাইভ, আর সাথে সাথে উইন্ডোজ সেট-আপ দিতে পারবেন আপনার পিসি। কি হবে তো!?
এই টিউনে থাকবে, আপনি কোন সফটওয়্যার দিয়ে খুব সহজে পেন্ড্রাইভ বুটেবল করবেন। তারপর কিভাবে বুটেবল করবেন। তাহলে আসুন শুরু করি।

কিভাবে আপনার পেনড্রাইভ বুটেবল করবেনঃ

১) প্রথমে আমরা বুটেবল করার জন্য একটি সফটওয়্যার আপনার পিসিতে ইন্সটল করা থাকা লাগবে। এই সফটওয়্যার দিয়েই আমরা সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যেই পেন্ড্রাইভ বুটেবল করে ফেলবো।
RMP  নামক এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে। (ড্রপবক্স)
২) এবার সফটওয়্যারটি ইন্সটল করুন। অন্যান্য সকল সফটওয়্যারের মতোই ইন্সটল প্রসেস। ইন্সটল সফলভাবে হয়ে গেলে এই মেসেজে Completed লেখা আসবে। (নিচের ছবি)
৩) এবার আপনার ডেস্কটপ থেকে বা যেখানে সফটওয়্যারটি ইন্সটল হয়েছে সেখান থেকে সফটওয়্যারটি রান করুন। (নিচের ছবি দেখুন)
৪) সফটওয়্যারটি ওপেন হলে নিচের ছবির মতো আসবে। এবার আপনার পেন্ড্রাইভ পিসিতে প্রবেশ করান। নিচের ছবির মতো হলুদ মার্ক করার জায়গাগুলা টিক চিহ্ন দিন। আর আপনার উইন্ডোজের ISO ফাইল Choose Copy  Folder থেকে সিলেক্ট করে দিন। (ISO ফাইল আপনি আপনার সিডি অথবা টরেন্ট সাইটে বা গুগল করলেও পাবেন। আপনি উইন্ডোজ ৭/৮ বা এর উপরের যেকোনো ভার্সনের ISO ফাইল নিলেই হবে)
৫) সিলেক্ট করলে নিচের মতো উইন্ডো থেকে আপনার উইন্ডোজের ফাইল লোকেশন ঠিক করে দিন। সম্পূর্ণ উইন্ডোজ ফোল্ডারটা সিলেক্ট করবেন। নিচের ছবি দেখুন।
এবার 6 Prepare Drive এ ক্লিক করুন।
৬) একটি উইন্ডো ওপেন হবে, ওকে দিন। আবার একটি উইন্ডো ওপেন হবে ওকে করুন।
৭) এবার দেখুন নিচের ছবির মতো আপনার পেন্ড্রাইভ বুটেবল হতে শুরু করেছে।
হয়তো খুব বেশি হলে ১০ মিনিট সময় লাগতে পারে সম্পূর্ণ ফাইল কপি হয়ে বুট হতে। কোন সমস্যা হওয়ার কথা না।

সতর্কতাঃ

  • আপনার পেন্ড্রাইভের জায়গা ৮/১৬ জিবি রাখবেন। কারন ISO ফাইল ৪ জিবি হলে স্পেস না পেতে পারে।
  • পেন্ড্রাইভ বের করে ফেলবেন, কপি শেষ না হওয়া পর্যন্ত।
  • ভালো স্পিডের পেন্ড্রাইভ হলে কপি হতেও সময় লাগবে না, উইন্ডোজ দিতেও পারবেন দ্রুত।
  • যারা বেশি পিসিতে উইন্ডোজ দেন (২/৩ মাসে একবার) তারা সব সময় একটা পেন্ড্রাইভ বুট করে রাখতে পারেন। তাহলে প্রয়োজনের সময় উইন্ডোজ দিতে সমস্যা হবে না।
  • আর বুটেবল শেস হলে আপনি সিডি থেকে যেভাবে উইন্ডোজ দিতেন সেভাবেই রিস্টার্ট দিয়ে উইন্ডোজ দিতে পারবেন। ভয় পাওয়ার কোন দরকার নাই।
  • বুটেবল ফাইল অনেক দিন পরে সমস্যা করলে, নতুন করে বুট করে নিবেন।
  • প্রি-একটিভেট আইএসও ফাইল বুট করার চেস্টা করবেন, তাহলে পরবর্তীতে Genuine করার ঝামেলা থাকবে না। 
ব্যস কমপ্লিট আপনার পেন্ড্রাইভ বুট করা। এবার বিনা খরচে আপনার পিসিতে উইন্ডোজ দিন ভেজাল ছাড়া। আর কিছু টাকা বাঁচলে ভাই – ভজ্ঞরে চা খাওয়াতে ভুইলেন না।

আমি নিজে প্রথমে খুব ঝামেলায় পড়তাম এই উইন্ডোজ দেওয়া নিয়ে। অনেক বার চেস্টা করতাম কিভাবে মুক্ত পাবো। কিন্তু আশা করি সেই অভিজ্ঞতা আর আপনাদের পোহাতে হবে না।
আপনাদের সবার সুন্দর ও সঠিক অনলাইন জীবন কামনাই, এখানে আজ ইতি টানছি।
ধন্যবাদ সবাইকে। :)

No comments:

Post a Comment